ফারুক আহমেদ সুজন : বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত নং ...৬.. মোহাম্মদ সাজিদ আনোয়ার ও বিআরটিএ কর্মকর্তা/কর্মচারীদের সমন্বয়ে অদ্য ২৩/০৬/২০২৬ ইং তারিখে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল -০৪,পূর্বাচল,ঢাকায়, চিরুনি অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আদালত পরিচালনাকালীন সময়ে ৩০০ ফিট নীলা মার্কেট সংলগ্ন এলাকা থেকে ০৩ জন দালাল কে গ্রাহক হয়রানি ও প্রতারনার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
সাজাপ্রাপ্ত আসমীগণ নাম:-
১।মোঃ মামুনুর রশীদ (৩৮)-পিতা:-মৃত দুলাল মিয়া ,সাজা-০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
২।মোঃউমর ফারুক (২৬)-পিতা:-উসমান গনি শিকদার,সাজ- ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
৩।মোঃ রিফাত (২৩)-পিতা:-শুক্কুর আলী, ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বর্ণিত আসামীদের নারায়ণগঞ্জ.জেলা কারাগারে প্রেরণ করা হয়। বিআরটিএ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার গণমাধ্যম কর্মীদের জানান যে, দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান