অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

নজিরবিহীন ঘটনা: ট্রেন ছেড়েও রিভার্স গিয়ারে ফিরল একজন রেল কর্মকর্তাকে নিতে!

মোঃ আব্দুর রাজ্জাক, নিজস্ব প্রতিবেদক –

রেলওয়ের ইতিহাসে বিরল এক ঘটনা ঘটেছে গতকাল (মঙ্গলবার) বিকেলে। নির্ধারিত সময়ে প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার পরও একটি আন্তঃনগর ট্রেন ফেরত আনা হয় একজন রেল কর্মকর্তাকে নিতে! ঠাকুরগাঁও রেল স্টেশনে এ অস্বাভাবিক ঘটনাটি ঘটেছে।

জানা গেছে,’পার্বতীপুরগামী কাঞ্চন এক্সপ্রেস (অন্তঃনগর) ট্রেনটি বিভাগীয় রেলওয়ে কর্মকর্তাকে না নিয়েই যাত্রা শুরু করার পর প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় ঠাকুরগাঁও রোড স্টেশনে রিভার্স গিয়ারে ফিরে আসে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

রেলওয়ে সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ঠাকুরগাঁও স্টেশনে পৌঁছায়। কিছুক্ষণ বিরতির পর বিকেল ৪টা ২৫ মিনিটে ট্রেনটি পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং পৌনে পাঁচটার দিকে শিবগঞ্জ স্টেশনে পৌঁছায়।

এরই মধ্যে জানা যায়, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মুস্তফা ঠাকুরগাঁও রেল স্টেশনে পরিদর্শনে এসে ওই ট্রেনে দিনাজপুর যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ট্রেনটি তার অপেক্ষা না করেই স্টেশন ত্যাগ করে। পরে কর্তৃপক্ষের নির্দেশে ট্রেনটি প্রায় ৫ কিলোমিটার উল্টো পথে রিভার্স গিয়ারে ফিরে এসে আবার ঠাকুরগাঁও রেল স্টেশনে প্রবেশ করে।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ট্রেন বিলম্ব হওয়ায় অনেক যাত্রী প্রতিবাদ জানান এবং রেল কর্মকর্তার জন্য পুরো ট্রেন ফিরিয়ে আনার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরে যাত্রীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে “ডিআরএম” আবু হেনা মুস্তফা বাধ্য হয়ে একই ট্রেনে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

যাত্রীরা জানান, একজন কর্মকর্তার জন্য পুরো ট্রেন ঘুরিয়ে আনা অন্যায় ও যাত্রীদের প্রতি অবমাননাকর আচরণ এবং এটি ভিআইপি কালচারের নতুন মাত্রা” হিসেবে সমালোচনার ঝড় উঠেছে।

এ বিষয়ে লালমনিরহাট, ‘বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফার সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

নজিরবিহীন ঘটনা: ট্রেন ছেড়েও রিভার্স গিয়ারে ফিরল একজন রেল কর্মকর্তাকে নিতে!

আপডেট টাইম : ১২:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫