অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

জিমেইল হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ: প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জিমেইল আইডি হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ায় আন্তজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জাঙ্গালপাশা গ্রামের মো. জোনায়েদ (৪১) ও দুখাই মাতাব্বর (৪০)। তাঁরা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করে আসছিলেন বলে জানিয়েছেন পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চামটা হাটে ‘সততা ট্রেডার্স’ নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন জনৈক জাবেদ আলী। গত ৭ সেপ্টেম্বর দুপুরে তিনি পূর্ব সিন্দুর্গা ইউসিবি ব্যাংকের লোন অ্যাকাউন্টে ৩০ লাখ টাকা ট্রান্সফার করেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যে তাঁর অনুমতি ছাড়াই পাঁচটি ট্রানজেকশনের মাধ্যমে মোট ১৭ লাখ ৫৪ হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়।

ঘটনার পর জাবেদ আলী হাতীবান্ধা থানায় প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তে, তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ চক্রের সদস্যদের শনাক্ত করে। পরে বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জাঙ্গালপাশা গ্রাম থেকে জোনায়েদ ও দুখাই মাতাব্বরকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণা ও সাইবার জালিয়াতির সঙ্গে জড়িত বলে তদন্তে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এক প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম।

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

জিমেইল হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ: প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:২২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫