
ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ থেকে শত মাইল দূরে চলে গেছে বিএনপি, যারা তার আর্দশের রাজনীতি করবে তাদেরকে এনসিপিতে স্বাগতম।
সোমবার (১০ নভেম্বর) রাতে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তারা আজকে বিএনপির মধ্যে কোণঠাসা।
তিনি বলেন, আগামী নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন হতে হবে। আর সেই আদেশ অবশ্যই ডক্টর ইউনুসকে দিতে হবে। এনসিপি জোটে যাবে না, এনসিপি স্বতন্ত্র নির্বাচন করবে। আমাদের সঙ্গে অনেকে সংস্কারপন্থী হয়ে আসতে চায়। যারা বাংলাদেশ বিশ্বাস করে, জুলাই বিশ্বাস করে, চাঁদাবাজ, টেন্ডারবাজদের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে তাদেরকে দলে নিয়ে আমরা জোট করব।
এনসিপি চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আরিফ তালুকদার, নাভিদ নাওরোজ শাহ, মো. মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য মো. সাইফুল ইসলাম।
বাংলার খবর ডেস্ক : 














