অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

দ্বিতীয় বিয়ে করলেই ৭ বছরের জেল

ডেস্ক: ভারতের আসাম রাজ্যের মন্ত্রিসভা নতুন এক বিলের অনুমোদন দিয়েছে। বহুবিবাহ প্রতিরোধ দেয়া এ বিলে বলা হয়েছে দ্বিতীয়-তৃতীয় বিয়ে করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড দেয়ার প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া, স্বামীর বহুবিবাহের কারণে যেসব নারী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য বিশেষ তহবিল গঠনের প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে এ বিলে।

রোববার (৯ নভেম্বর) রাজ্যটির মন্ত্রিসভা বিলটির খসড়ায় অনুমোদন দিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

জানা গেছে, চলতি মাসের ২৫ তারিখ বিধানসভায় এই বিল উত্থাপন করা হবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বহুবিবাহ নিষিদ্ধ করা এই বিল রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সরকারের জন্য একটি মাইলস্টোন হতে চলেছে। এমনটাই জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে আসামের মুখ্যমন্ত্রী জানান, বিলটি পাস হলে বহুবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই বিল পাস হওয়ার পর আসামে কেউ দ্বিতীয় বা তৃতীয়বার বিয়ে করলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে।’

অভিযোগ প্রমাণিত হলে সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে। এ আইনে গ্রেফতার হলে সঙ্গে সঙ্গে জামিন পাওয়ার সুযোগও থাকবে না।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বিলটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বহুবিবাহের শিকার নারীদের আর্থিক সহায়তার জন্য বিশেষ তহবিল গঠন করা। দ্বিতীয় বিয়ে করার কারণে স্বামী কারাবন্দি হলে ভুক্তভোগী প্রথম স্ত্রীর কী হবে? অনেক সময় দেখা যায়, দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়া হয়। আমাদের লক্ষ্য কোনও নারী যাতে আর্থিক বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। তাই ক্ষতিপূরণের জন্য আলাদা তহবিল গঠন করা হবে।’

তবে, প্রস্তাবিত নতুন এই আইনের আওতার বাইরে থাকবে উপজাতি জনগোষ্ঠী। আসাম সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, উপজাতিদের নিজস্ব সামাজিক প্রথা ও আইন অনুসারে ষষ্ঠ তফশিলভুক্ত এলাকা, বিটিসি, কার্বিআংলং ও ডিমা হাসাও জেলায় এ আইন কার্যকর হবে না।

উল্লেখ্য, আগামী বছর আসামে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, তার আগে এই বিল আইনে পরিণত হলে হিমন্ত বাড়তি সুবিধা পাবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

দ্বিতীয় বিয়ে করলেই ৭ বছরের জেল

আপডেট টাইম : ০৪:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫