অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের কঠোর বার্তা

ডেস্ক : আন্তঃধর্মীয় ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্তর্বর্তী সরকার তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সরকার জানিয়েছে, ধর্মীয় সহাবস্থানের ক্ষেত্রে কোনো ধরনের বিঘ্ন ঘটানোর চেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।

সোমবার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের এমন অবস্থান তুলে ধরে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে সাম্প্রতিক ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।

সন্দেহভাজন ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল এবং সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএমপি এই জঘন্য ও কাপুরুষোচিত হামলায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তারের জন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাথে সমন্বয় করে শহরজুড়ে অভিযান জোরদার করেছে। পাশাপাশি, রাজধানীর সব গির্জা ও বিভিন্ন ধর্মের উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের কঠোর বার্তা

আপডেট টাইম : ০৪:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫