অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

বাসে আগুন, নিহত চালক

ডেস্ক : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জুলহাস (৪০) নামের এক চালক দগ্ধ হয়ে মারা গেছেন।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুলহাসের বাড়ি একই এলাকার ভালুকজান গ্রামে বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান পেট্রোল পাম্পের অদূরে পার্কিং করা ছিল। গভীর রাত হওয়ায় চালকসহ গাড়িতে থাকা মা ও ছেলে ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন।

এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসে থাকা মা ও ছেলে দ্রুত জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও চালক জুলহাস আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকেই দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

বাসে আগুন, নিহত চালক

আপডেট টাইম : ০৪:৫০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫