
নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় কায়েতপাড়া ইউনিয়নের আগামী জাতীয় নির্বাচনে মোস্তাফিজ রহমান ভূঁইয়া দিপু ভাইকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ নবেম্বর) বিকালে রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের আয়োজনে পূর্বগ্রাম খান মঞ্জিল মাঠে নারায়ণগঞ্জ জেলার জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলামের সভাপতিত্বে ও রূপগঞ্জ থানার জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু,নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুন্নবী,কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম, সাধারণ সম্পাদক এড. গোলজার হোসেন, নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলামসহ আরো অনেকে।
বক্তারা বলেন, এই নির্বাচনে আমাদের জয়ী হতে হলে বুত্থভিত্তিক কমিটিগুলোকে আরও শক্তিশালী করতে হবে। প্রতিটি মহল্লায়, প্রতিটি ওয়ার্ডে আমাদের কর্মীরা ভোটের দিন পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে। বর্তমান সরকারের অধীনে জনগণের জীবন দুর্বিষহ। তাদের অন্যায়-অবিচার এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণের ক্ষোভকে আমরা ভোটের বাক্সে কাজে লাগাব। পরিবর্তন এখন সময়ের দাবি। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। কিন্তু মনে রাখবেন, কোনো ধরনের অন্যায় বা বাধা সহ্য করা হবে না। আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব।
বাংলার খবর ডেস্ক : 















