জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকব।”
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের গোলাপগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গোলাপগঞ্জে সারজিসের গাড়িবহরে ছাত্রদল হামলা চালিয়েছে অভিযোগ করে নাসীরুদ্দীন বলেন, “আমাকে তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব। তাহলে সারজিস আলমের গাড়িতে কেন হামলা হলো?”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করব, বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে, সেখান থেকে বের হয়ে তারেক রহমান যে সরকার গঠন করেছেন, তারা বিচার করবেন।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গতকাল হবিগঞ্জ থেকে আজ গোলাপগঞ্জ আমরা যা দেখছি, তাতে সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারো নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। আমরা গোলাপগঞ্জে যাব, দেখি এই সরকারের কত সন্ত্রাসী আছে, তারা কতটুকু প্রতিরোধ করতে পারে। কিন্তু গণভোটের রায়, সংস্কার ও বিচারের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান