অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা এখন বাইসাইকেলে চড়ে বিদ্যালয়ে আসবেন ১৬ নারী শিক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা
ছয় কিলোমিটার দূরের বিদ্যালয়ে যাতায়াতের জন্য প্রতিদিন রিক্সা বা ইজিবাইকে খরচ হত ৪০ টাকা। প্রান্তিক কৃষক রফিকুল ইসলামের পক্ষে মেয়ের জন্য এই খরচ বহন করা ছিল দুশ্চিন্তার কারণ। প্রতিদিন বাবার কাছে টাকা চাইতেও যন্ত্রণায় ভুগতেন সপ্তম শ্রেণির রুমি খাতুন। গ্রামের মাটির পথে বাইসাইকেল চালানো শিখলেও, নিজের জন্য বাইসাইকেল কেনা সম্ভব ছিল না।
কিন্তু অবশেষে রুমির সেই স্বপ্ন পূরণ হলো। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম তাকে একটি বাইসাইকেল উপহার দিয়েছেন।

রুমি খাতুন নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী কুরুসাফেরুসা গ্রামের মেয়ে এবং বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার মতোই উপজেলার আটটি বালিকা বিদ্যালয়ের আরও ১৫ জন গরীব ও মেধাবী নারী শিক্ষার্থী বাইসাইকেল পেয়েছেন।

রুমি খাতুন বলেন, “প্রতিদিন বাবার কাছে রিক্সার ভাড়া চাইতে কষ্ট লাগত। বাবাকে দুঃখ দেখালেও তিনি টাকা দিতেন, কিন্তু আমি বুঝতাম তিনি খুব কষ্ট পাচ্ছেন। বাইসাইকেল চালানো শিখেছি, কিন্তু কিনতে পারিনি। এখন একটি বাইসাইকেল পেয়েছি, খুশি হয়েছি। নিয়মিত বিদ্যালয়ে বাইসাইকেলে আসতে পারব।”
রুমির বাবা রফিকুল ইসলাম বলেন, “বাইসাইকেল পেয়ে রুমি খুশি হয়েছে। আমি ও খুশি হয়েছি। আগে বাইসাইকেল কিনে দিতে পারিনি, তাই সে অনেক কাঁদত। এখন আমার মেয়ের যাতায়াতের জন্য আলাদা খরচ করতে হবে না।”

ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির তিশামনি বর্মণ জানান, “রিক্সার খরচ না থাকার কারণে মাঝে মাঝে পায়ে হেঁটে বিদ্যালয়ে আসতে হতো। বাইসাইকেল পেয়ে অনেক সুবিধা হলো। ছয় মাস আগে থেকেই বাইসাইকলে চালানো শিখেছি, এখন নিয়মিত বিদ্যালয়ে আসতে পারব।”

বাইসাইকেল বিতরণ কার্যক্রমটি বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের অর্থায়নে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে ৮টি বালিকা বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন ইউএনও রেহেনুমা তারান্নুম।

বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন, “বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসলে শিক্ষার্থীরা আরও সংগ্রামী হয়। এটি গ্রামে নারী শিক্ষার প্রসারও দেখায়।”
নগরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, “নারী শিক্ষার্থীরা গ্রামের মেঠাপথে বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসবে, এটি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। যারা নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়, তার বিরুদ্ধে এটি নীরব প্রতিবাদ।”

ইউএনও রেহেনুমা তারান্নুম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আশা করি এই বাইসাইকেল তোমাদের বিদ্যালয়ে যাতায়াতে সহায়ক হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তোমরাই দেশের ভবিষ্যৎ। নারী শিক্ষার্থীরা বাইসাইকেল চালিয়ে সংগ্রামী জীবনকে বিজয়ী করে তুলবে। ভবিষ্যতে আরও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল বিতরণ করা হবে। পড়াশুনার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধেও সক্রিয় থাকো।”

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা এখন বাইসাইকেলে চড়ে বিদ্যালয়ে আসবেন ১৬ নারী শিক্ষার্থী

আপডেট টাইম : ১২:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫