অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

পাটগ্রামে অবৈধ বালু উত্তোলন, মোবাইল কোর্টে তিনজনের কারাদণ্ড

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ১১:৫৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৩৪৯ বার

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিন ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে এ সাজা দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

জানা গেছে, উপজেলার মির্জারকোর্ট ও মোমিনপুর নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করছেন -এ ধরনের খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয়ের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেন। পরে তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেনের ছেলে হামিদুল ইসলাম (২২) ও একই উপজেলার পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকার বাসিন্দা টিপু সুলতানের ছেলে ফিরোজ হাসান (২৪) ও জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার গ্রামের অনিল মন্ডলের ছেলে গৌতম মন্ডল (৩৪)।

স্থানীয়দের দাবি, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙনসহ পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

উপজেলা প্রশাসন জানায়, খাস,নদী ও আবাদি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রয়ের উদ্দেশ্য স্তুপ করায় ওই তিন ব্যক্তিকে আটক করেন আদালত। পরে আদালত তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদনণ্ডের আদেশ দেন। আদালত পরিচালনার সময় পাটগ্রাম থানার উপপরিদর্শক (এস আই) সোহাগসহ থানার একদল পুলিশ সদস্য নিয়ে সহায়তা করেন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, তিন ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ কাজ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

পাটগ্রামে অবৈধ বালু উত্তোলন, মোবাইল কোর্টে তিনজনের কারাদণ্ড

আপডেট টাইম : ১১:৫৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫