অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী Logo লালমনিরহাট-৩ আসনে জামায়াতের প্রার্থী আবু তাহেরের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী : বিআরটিএ চেয়ারম্যান

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটি) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহত ৩২ শতাংশর বয়স ৫ থেকে ২৯ বছর। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৮টি পরিবারের মধ্যে বিআরটিএ-এর ট্রাস্টি বোর্ড থেকে পাওয়া চেক হস্তান্তর করা হয়।

কুমিল্লা ও ফেনী জেলায় সংগঠিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আটচল্লিশটি পরিবারের মধ্যে দুই কোটি ১৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। শিশু ও যুবকদের এই নিহতের সংখ্যা আশঙ্কা জনক উল্লেখ করে আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় বেশিরভাগ মানুষ নিহত হচ্ছে। আমরা একটি নিয়মের মধ্যে আনার চেষ্টা করছি, নতুন মোটরসাইকেল বিক্রি করলে তার সঙ্গে বিএসটিআই অনুমোদিত দুটি এফ হেলমেট ফ্রি দিতে হবে।

চেক বিতরণ শেষে তিনি বলেন, এই অনুদানের চেক বিতরণ কোন খুশির অনুষ্ঠান নয়। আমরা বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে চেষ্টা করেছি সড়ক দুর্ঘটনায় নিহতদের পাশে দাঁড়াতে। যিনি স্বজন হারিয়েছেন তিনি জানেন আসলে কী হারিয়েছেন। আমরা সবাই মিলে সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে পারব। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিআরটিএ পরিচালক মাসুদ আলম, হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি শাহিনুর ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, বি আর টি এ কুমিল্লার সহকারী পরিচালক ফারুক আহমেদসহ পরিবহন মালিক শ্রমিক নেতারা এবং সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি

সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী : বিআরটিএ চেয়ারম্যান

আপডেট টাইম : ০৩:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫