অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী Logo লালমনিরহাট-৩ আসনে জামায়াতের প্রার্থী আবু তাহেরের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

দুদকের শুনানিতে বিআরটিএ সহকারী মোটরযান পরিদর্শক বরখাস্ত

হবিগঞ্জে দুদকের গণশুনানিতে ঘুষ গ্রহণের অভিযোগে হবিগঞ্জ বিআরটির সহকারী মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে। জানা গেছে, হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিকালে এক ট্রাকচালক তার কাছে থেকে ৪ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ আনেন হবিগঞ্জ বিআরটিএর সহকারী মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামের বিরুদ্ধে। এ সময় আশরাফুল ইসলাম সন্তোষজনক কোনো ধরনের জবাব দিতে না পারায় তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলার সেবাগ্রহীতা ৮৫টি অভিযোগের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানির সময়কালে সেবাগ্রহীতার অভিযোগের বিষয়ে ব্যাখা প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিয়া মুহাম্মদ আলী আকবার আজিজী, দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম, প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি

দুদকের শুনানিতে বিআরটিএ সহকারী মোটরযান পরিদর্শক বরখাস্ত

আপডেট টাইম : ১২:৪৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫