নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা নাটারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে হাঁসকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন হামলা চালালে নারীসহ চারজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান