অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী Logo লালমনিরহাট-৩ আসনে জামায়াতের প্রার্থী আবু তাহেরের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

সীমান্ত সুরক্ষা জোরদারে রংপুরে নতুন ‘চতুরবাড়ী বিওপি’র যাত্রা শুরু

নিজস্ব সংবাদদাতা

সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উত্তর পশ্চিম রিজিয়নের অধীনে নতুন ‘চতুরবাড়ী বিওপি’র শুভ উদ্বোধন করা হয়েছে।

​বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) দুপুরে রংপুরের তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর আওতাধীন এই নতুন বিওপিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

​বিজিবি সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ২০০ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। তবে ব্যাটালিয়নের আওতাধীন ধবলগুড়ি ও খারিজাজোংড়া বিওপি দুটির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় ওই এলাকায় অপারেশনাল গ্যাপ কমানোর প্রয়োজনীয়তা দেখা দেয়। এরই প্রেক্ষিতে সীমান্তে চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে রোধ করার লক্ষ্যে চতুরবাড়ী নামক স্থানে এই নতুন বিওপিটি স্থাপন করা হলো।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, বিজিবি ‘আস্থা ও নিরাপত্তা’এই মূলমন্ত্রকে ধারণ করে দিবা-রাত্রি সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় কাজ করে যাচ্ছে। নবনির্মিত এই বিওপির ফলে বর্ডার ম্যানেজমেন্ট আরও শক্তিশালী হবে এবং সীমান্তে অপরাধ দমনে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে।

​গুজব প্রতিরোধ ও তথ্য সহায়তার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অনেক সময় বিভিন্ন ধরণের ভুল তথ্য বা গুজব ছড়ানো হয়। এ ধরনের মিস-ইনফরমেশন পেলে তাৎক্ষণিকভাবে আমাদের জানাবেন, আমরা তা খতিয়ে দেখব। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান এবং ৬১ বিজিবির অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম। এ সময় বিজিবির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি

সীমান্ত সুরক্ষা জোরদারে রংপুরে নতুন ‘চতুরবাড়ী বিওপি’র যাত্রা শুরু

আপডেট টাইম : ১২:৩৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫