অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

আওয়ামী লীগ কর্মীকে জামায়াতের নেতা দেখিয়ে অপপ্রচার—পাটগ্রাম শ্রমিক ফেডারেশনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের জামায়াতপন্থি শ্রমিক সংগঠনের সহসভাপতির নেতৃত্বে ৪০ জন সদস্য বিএনপিতে যোগদান করেছেন—এ দাবি ‘সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক অপপ্রচার’ বলে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতারা।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পাটগ্রাম পৌরসভার রেলওয়ে স্টেশন রোডের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। জামায়াতের অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা ও পৌর শাখার নেতারা এতে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে উপজেলা শাখার সভাপতি সোহরাব আলী বলেন, জোংড়া ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি পরিচয়ে আবুল হোসেন নামে একজনের সঙ্গে ৪০ জন ব্যক্তি বিএনপিতে যোগ দিয়েছেন—এ তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা। তিনি দাবি করেন, উক্ত আবুল হোসেন কোনোদিনই জামায়াতপন্থি শ্রমিক সংগঠনের কর্মী ছিলেন না; বরং তিনি জোংড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একজন সদস্য। তাঁর ভুয়া পরিচয় ব্যবহার করে অন্য দলে যোগদান দেখানো অসৎ ও অনৈতিক আচরণ এবং রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।
সোহরাব আলী আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহসচিব ইউনুস আলী, উপজেলা সেক্রেটারি মাইন উদ্দিন, পাটগ্রাম পৌর সভাপতি হেদায়েতুল ইসলাম বাবুল, জোংড়া ইউনিয়ন শাখার সেক্রেটারি আবু তালেব ইসলাম প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

আওয়ামী লীগ কর্মীকে জামায়াতের নেতা দেখিয়ে অপপ্রচার—পাটগ্রাম শ্রমিক ফেডারেশনের অভিযোগ

আপডেট টাইম : ১১:২৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫