অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

বাউফলে জুলাই শহীদ স্মৃতি স্মরণে ড. মাসুদের ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক সন্ধ্যা

মিজানুর রহমান (বাউফল) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে জুলাই শহীদ স্মৃতিকে স্মরণ করে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে বাউফল উপজেলা একাদশ ও বাউফল পৌরসভা একাদশের মধ্যে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলাটি গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে উপজেলা একাদশ বিজয়ী হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, সাবেক ফুটবলার কায়সার হামিদ এবং ডাকসুর জিএস, এস এম ফরহাদ।

প্রধান অতিথি বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জুলাই শহীদদের ত্যাগ আমাদের অনুপ্রেরণা। তাদের স্মৃতি ধরে রাখতেই আজকের এই আয়োজন। খেলাধুলা একটি জাতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর বাউফল সবসময়ই প্রতিভায় ভরপুর। তরুণদের সুস্থ ধারার সঙ্গে যুক্ত রাখতে আমরা আরও বেশি ক্রীড়া আয়োজন করব।”

তিনি আরও বলেন, “বাউফলের যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে মাঠমুখী করতে হবে। খেলাধুলা চরিত্র গঠন করে, দলগত চেতনা তৈরি করে এবং মানবিকতার বিকাশ ঘটায়।”

তিনি বলেন, “আমরা চাই বাউফলকে ক্রীড়াবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে। একটা মিনি স্টেডিয়াম করা হবে। দেশের জাতীয় দলে যেন এখানকার ছেলেরা আরও বেশি জায়গা পায়—এ লক্ষ্যেই আমাদের কাজ।”

ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ আবেগঘন কণ্ঠে বলেন, “ছোটবেলায় মাসুদ ভাইয়ার বক্তব্যের ভিডিও দেখে বড় হয়েছি। তাঁর মতো হতে চাইতাম। আজ তাঁর মেহমান হতে পেরে সত্যিই অন্যরকম ভালো লাগছে।”

এ প্রীতি ম্যাচ ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবুল কাসেম।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের ট্রফি এবং ৫০ হাজার টাকা দেওয়া হয়। আর রানার্স আপ দলকে ৩০ হাজার টাকা এবং সান্তনা পুরুস্কার দেওয়া হয়।এ ছাড়া অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, খেলা পরবর্তী রাত আটটা পর্যন্ত ইসলামী সংস্কৃতির আয়োজন করা হয়। এতে সাইমুম শিল্পী গোষ্ঠী , কলতান, হেরা রশ্নিসহ অন্যান্য শিল্পী গোষ্ঠীরা ইসলামীক বিনোদন দেন হাজারো দর্শকদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

বাউফলে জুলাই শহীদ স্মৃতি স্মরণে ড. মাসুদের ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক সন্ধ্যা

আপডেট টাইম : ০৪:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫