অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণগ্রহণ বাধ্যতামূলক: বিআরটিএ চেয়ারম্যান

বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, ৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেয়া হবে না। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নিয়েছে সরকার। রোববার (৩০ নভেম্বর) সিলেটে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘উপদেষ্টার নির্দেশে দেশব্যাপী এই প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। আন্তর্জাতিক লাইসেন্স নিশ্চিতে ৬০ ঘণ্টা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।’

চেয়ারম্যান বলেন, ‘দেশে দুর্ঘটনার ৭৩ ভাগ ঘটছে মোটরসাইকেলের কারণে। তাই মানসম্পন্ন বিআরটিএ অনুমোদিত হেলমেট পরার জন্য সবাইকে আহ্বান জানাই।’ এর আগে, সকালে সিলেটের আলমপুর বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেট প্রাপ্তির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর পরিচালক রুবাইয়াৎ-ই-আশিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী ডালিম উদ্দিন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করে।

জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণগ্রহণ বাধ্যতামূলক: বিআরটিএ চেয়ারম্যান

আপডেট টাইম : ১০:৫৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫