
লালমনিরহাট, প্রতিনিধি –
লালমনিরহাটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে হামার বাড়িস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদুল হক আসাদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে নেতারা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করেন।
দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছেন। তাঁর শারীরিক সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তারা।
বাংলার খবর ডেস্ক : 


















