অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

লালমনিরহাটে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাট পৌরসভার তিনদিঘী এলাকায় পরকীয়ার জেরে সংঘটিত আব্দুল জলিল হত্যা মামলায় স্ত্রী মমিনা বেগম (২৭) ও তার পরকীয়া প্রেমিক গোলাম রব্বানীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় ঘোষণা করেন। আদালতের দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ার হোসেন মিঠু বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত মমিনা বেগম লালমনিরহাট পৌরসভার মাঝাপাড়া এলাকার রহমত আলী মোল্লার মেয়ে। তার প্রেমিক গোলাম রব্বানী সদর উপজেলার কিসামত পাঙ্গাটারি এলাকার রমজান মুন্সির ছেলে।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২১ জুলাই রাতে কৌশলে স্বামী আব্দুল জলিলকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন মমিনা বেগম। পরে প্রেমিক গোলাম রব্বানীর সহায়তায় বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা, ইন্সপেক্টর (নিরস্ত্র) মাহমুদুন নবী আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার ২৭ জন সাক্ষীর সাক্ষ্য, জবানবন্দি ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

পিপি আনোয়ার হোসেন মিঠু বলেন, ’আব্দুল জলিলকে পরিকল্পিতভাবে হত্যার বিষয়টি আদালতে সন্দেহাতীতভাবে প্রমানিত হয়েছে। দীর্ঘ চার বছর বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি মমিনা বেগম ও গোলাম রব্বানীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় প্রকাশের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।’”

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

লালমনিরহাটে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

আপডেট টাইম : ০২:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫