অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী Logo লালমনিরহাট-৩ আসনে জামায়াতের প্রার্থী আবু তাহেরের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

যাত্রীবাহী বাসে সাড়ে ১২ মণ অবৈধ শাপলা পাতা মাছ আটক

মিজানুর রহমান (বাউফল) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা বাউফলগামী অন্তরা পরিবহনের একটি বাস থেকে ৫টি অবৈধ শাপলা পাতা মাছ আটক করেছে প্রশাসন। আটককৃত মাছগুলোর মোট ওজন ৪৯৮ কেজি, যা প্রায় সাড়ে ১২ মণ।

রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বাউফল থানার সামনে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

জানা যায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলা পাতা মাছ ধরা, মারা, পরিবহন বা বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও চোরাচালানের মাধ্যমে ঢাকা থেকে বাউফলে এসব মাছ আনা হচ্ছিল বলে প্রশাসনের কাছে গোপন তথ্য পৌঁছায়।

বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ বলেন,গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি অন্তরা পরিবহনের একটি বাসে অবৈধ শাপলা পাতা মাছ আনা হচ্ছে। পরে অভিযান চালিয়ে তথ্যের সত্যতা পাই এবং মাছগুলো আটক করি। তিনি আরো বলেন এই মাছগুলো নষ্ট করার জন্য মাটিতে পুঁতে দেওয়া হবে এবং এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি

যাত্রীবাহী বাসে সাড়ে ১২ মণ অবৈধ শাপলা পাতা মাছ আটক

আপডেট টাইম : ০৪:৩৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫