অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

নন্দীগ্রামে সন্ধ্যার পর ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে অটোভ্যান চালক আহত

শাহীন আলম সাজু, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টায় বারু (৫০) নামের এক অটোভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। আহত বারু নন্দীগ্রাম উপজেলার কল্যাণনগর গ্রামের নারায়ণের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, (৩০ নভেম্বর) রবিবার রাত আনুমানিক ৭টার দিকে বারু অটোভ্যান চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। তিনি নামুইট থেকে ঢাকুইর যাওয়ার সড়কের মাঝামাঝি কোয়ালিটি ফিড সংলগ্ন স্থানে পৌঁছালে হঠাৎ কয়েকজন ছিনতাইকারী তাকে লক্ষ্য করে হামলা চালায়। দুর্বৃত্তরা অটোভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে তার দু’হাতেই গভীর ও রক্তাক্ত জখম হয়। বিশেষ করে বাম হাতে গভীর কোপের আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। হামলার সময় বারু প্রাণ বাঁচাতে চিৎকার দিলে আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসে। লোকজন এগিয়ে আসার শব্দ পেয়ে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় বারুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর এ রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও সড়কে পুলিশের টহল বাড়ানোর দাবি জানান।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, ছিনতাইকারীরা  অটোভ্যানটি নিতে পারেনি। তবে চালক হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে অবশ্যই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

নন্দীগ্রামে সন্ধ্যার পর ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে অটোভ্যান চালক আহত

আপডেট টাইম : ০৫:৩৮:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫