
নিজস্ব সংবাদদাতা
‘বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো’—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট সদর উপজেলার কাশিপুর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সবুজ সেবা’র প্রতিষ্ঠাতা খাইরুল ইসলাম, আজহারুল ইসলাম, ইউসুফ আহমেদ রোকন, রমজান আলী, আতিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য। এছাড়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রত্যেককে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান