বাংলার খবর২৪.কম
: প্রথমবারের মতো আয়োজিত কাতালান সুপার কাপে এসপানিওলের বিপক্ষে জয় নিয়ে শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। এই ম্যাচে মেসি-নেইমারকে বিশ্রামে রেখেছিলেন বার্সা কোচ। তবে দলের সেরা দুই তারকার অনুপস্থিতিতে জয়টা পেতে বেশ বেগ পেতে হয়েছে লুইস এনরিখের শিষ্যদের। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হলে শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলের জয় পায় বার্সেলোনা কোতালুনিয়া অঞ্চলের ক্লাবগুলো নিয়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ১৫ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। লুইস সুয়ারেজের ক্রস থেকে দারুন এক হেডে বার্সার হয়ে একমাত্র গোলটি করেন জেরার্ড পিকে।
তবে বিরতির কিছু পরে গোল পরিশোধ করে দেয় এসপানিওল। এরপর কোন দলই আর গোল আদায় করতে পারেনি। শেষ পর্যন্ত পেলান্টি শুট আউটে গড়ায় ম্যাচ। এবং পেলান্টিতে ৪-২ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান