বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের পরিচালনায় আদালত-৩ এর অধীনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে মোট ০৯ (নয়জন) দালালকে আটক করা হয়। এর মধ্যে মোঃ মারুফ হোসেন, মোঃ আলী হোসেন এবং আঃ কাইয়ুম মোট ০৩(তিন) জনকে ৩০০০০/- টাকা অর্থদন্ড করা হয় এবং বাকি ০৬(ছয়) জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।
যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন-
১। মোঃ রাজন মিয়া (০১ মাস)
২। সুমন শেখ (০১ মাস))
৩।মোঃ ইমরান হোসেন (২ মাস)
৪।জামাল হোসেন (০৩ মাস)
৫।মোঃ সজীব (০৩ মাস)
৬। মহসিন আহমেদ (০১ মাস)
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, এই প্রতারক চক্রটি বিআরটিএ-তে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত—এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে ছিল। সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএ-কে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান