নিজস্ব সংবাদদাতা
“বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো”—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট সদর উপজেলার শিবরাম আদর্শ পাব্লিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি, পরিবেশ রক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার বিকালে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ,সাংবাদিক হারুন উর রশিদ
প্রতিষ্ঠানে প্রধান মো: রাশেদুল হক, সবুজ সেবার প্রতিষ্ঠাতা খাইরুল ইসলাম,আজহারুল ইসলাম, জামিনুর ইসলাম জয়,হাসানুজ্জামান হৃদয়,আতিক সারমিন ও অন্যন্যরা।
এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় উৎসাহিত করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান