ফারুক আহমেদ সুজন।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জি:) মো. মাসুদ আলম এর তত্ত্বাবধানে বিআরটিএ ঢাকা মেট্রো-১,২,৩,৪ ও ঢাকা জেলা সার্কেলের আয়োজনে ও অত্র সার্কেলের উপপরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ আইনুল হুদা চৌধুরী ,এ টি এম মইনুল হাসান,শামসুল কবির,মোবারক হোসেন, এস এম মাহফুজুর রহমান এর নেতৃত্বে আজ যথাক্রমে গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাস বাস টার্মিনাল, এয়ারপোর্টের সামনের সড়ক এবং কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নীচে হ্যান্ডবিল, ও ঢাকা জেলা সাভার সাব পোস্ট অফিস হতে গেন্ডায় সচেতনতামূলক রোড-শো অনুষ্ঠিত হয়।
এসময় নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, গণপরিবহণে যাত্রী হিসেবে করণীয়, চালক ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য, যাত্রী হিসেবে করণীয় এবং পথচারী হিসেবে পালনীয় বিষয়গুলো প্রচার করা হয়। সড়ক দুর্ঘটনা কমাতে শুধু চালক নয়, পথচারী ও যাত্রীদেরও দায়িত্বশীল হওয়া, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে সকলের দায়িত্বশীল আচরণের গুরুত্ব সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
প্লেকার্ড প্রদর্শন, চালক, যাত্রী, পথচারীদের মাঝে হ্যান্ডবিল, লিফলেট বিতরনসহ করা হয় এবং গনপরিবহণ, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলে স্টিকার সংযোজন করা হয়। এছাড়াও এ সময় সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামুলক প্রচারনা চালানো হয়।
রোডশোতে অংশগ্রহন করেন: ঢাকা মেট্রো ১, ২,৩, ৪ ও ঢাকা জেলা সার্কেলের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন ও ঢাকা জেলা পুলিশের প্রতিনিধি মোটরযান মালিক সংগঠনের এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই , নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যবৃন্দ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান