ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে মো. হাসনাইন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে মোহাম্মদপুর থানাধীন কলেজ গেটসংলগ্ন মিরপুর রোডের মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হাসনাইনের বাড়ি ভোলার বোরহানউদ্দিন থানার দিঘীরপাড় এলাকায়। তার বাবার নাম নুরনবী।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হাসনাইন সুইচ গিয়ারটি নিজের হেফাজতে রেখে ওই স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন বলে স্বীকার করেছেন। উদ্ধার করা ১১ ইঞ্চি লম্বা সুইচ গিয়ারটির খোলা অবস্থায় পাওয়া গেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান