পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ

মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক

ডেস্ক: পাবনা সদরে মাদরাসার এক আবাসিক শিক্ষার্থীকে চেতনানাশক প্রয়োগে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ওই মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে খাওয়ানো হতো জন্মনিয়ন্ত্রক ওষুধ। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফ প্রামাণিককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা। পুলিশ ও ঘটনার সত্যতা নিশ্চিত করে এক ভিডিও বার্তায় ভুক্তভোগী শিশুটি জানায়, অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফ দীর্ঘদিন ধরে তাকে চেতনানাশক প্রয়োগ করে বেহুশ করে ধর্ষণ করে আসছিলেন। ধর্ষণের পর ঘটনা গোপন রাখতে এবং শারীরিক প্রভাব ঢাকতে তাকে জোরপূর্বক জন্মনিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হতো। অন্য শিক্ষার্থীদের সঙ্গেও একই ধরনের মর্মান্তিক আচরণ করা হতো বলে অভিযোগ করে শিশুটি। কাউকে বিষয়টি জানালে জীবননাশের ও মারাত্মক পরিণতির হুমকি দেওয়া হতো।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে ভুক্তভোগী ছাত্রীকে পুনরায় ধর্ষণচেষ্টা চালান শিক্ষক ইউসুফ। সেসময় সুযোগ বুঝে শিশুটি কোনোভাবে পালিয়ে গিয়ে স্থানীয়দের বিষয়টি জানায়।

খবরটি ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকাবাসী রাতভর মাদরাসা ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষককে হেফাজতে নেয়।

শুক্রবার সকালে ক্ষুব্ধ জনতা মাদরাসায় ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার সাহা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag :

১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন

মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক

আপডেট টাইম : ০৬:২১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬