
মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের মিশন মোড়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’তে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও লালমনিরহাট পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ) এবং সদস্যসচিব হাসান আলীসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিকদলের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সভায় বিএনপি ও যুবদলের নেতারা বক্তব্য দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান