জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম
প্রতিপাদ্য: “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”
তারিখ: ০২ নভেম্বর ২০২৬ খ্রি:
🕙 সময়: সকাল ১০:০০টা
📍 স্থান: বিআরটিসি ট্রেনিং সেন্টার, তেজগাঁও, ঢাকা।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পেশাদার মোটরযান চালকদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-০২,ইকুরিয়া, কেরানীগঞ্জ এর উদ্যোগে এবং সিআইপিআরবি-এর সার্বিক সহযোগিতায় বিআরটিসি ট্রেনিং সেন্টার, তেজগাঁও, ঢাকায় পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত কার্যক্রমের আওতায় পেশাদার চালকদের ডায়াবেটিস, দৃষ্টিশক্তি ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়। পাশাপাশি সুস্বাস্থ্য বজায় রাখা, শারীরিক সক্ষমতা সম্পর্কে সচেতন থাকা এবং নিরাপদে যানবাহন চালনার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
একজন সুস্থ, সচেতন ও দক্ষ চালক নিরাপদ সড়ক নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই চালকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সুস্থ চালক, নিরাপদ সড়ক—
ট্রাফিক আইন মেনে চলুন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসুন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান