
মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতবাড়ি ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ পাঁচ লাখ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী এলাকায় মো. টিটু মিয়া (৩৫) নামের এক ব্যক্তির বসতবাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। তিনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ভাষ্য, বাড়ির বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো বসতবাড়ি ও গোয়ালঘরে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও গোয়ালঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ভয়াবহতায় চোখের সামনেই নিঃশেষ হয়ে যায় পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় ও সাজানো সংসার।
পরে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে ঘরে থাকা নগদ পাঁচ লাখ টাকা এবং বসতবাড়ি ও অন্যান্য মালামালসহ মোট অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান