বাংলার খবর২৪.কম
: জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ দেয়ার প্রতিবাদে ডাকা তিন দিনব্যাপী হরতালের তীব্র সমালোচনা করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
তিনি বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানিয়েছেন, হরতালের নামে চোরাগোপ্তা হামলার দায় শুধু জামায়াতকেই নিতে হবে।
নৌমন্ত্রী বলেন, হরতালে জামায়াত ইসলাম রাস্তায় না নেমে, তারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। এটা আমরা জানি এবং এটা আমাদের হিসাবেও আছে। তবে এর জন্যে যদি কোনো ক্ষয়-ক্ষতি হয় তার খেসারত তাদের দিতে হবে। আইন তার নিজস্ব গতিতেই চলে। জামায়াত যদি আইন বিশ্বাস করে, তাহলে অবশ্যই আদালতের রায় মেনে নিবে।
মন্ত্রী এ সময় সকল মাদরাসায় জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত পরিবেশনের দাবি করেন। যদি কেউ তা অমান্য করেন তাহলে তাদের বিষয় কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। মাদারীপুর জেলা আইন-শৃঙ্খরা রক্ষা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ। সভায় আরো বক্তব্য রাখেন- পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. বাসুদেব কুমার দাস, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান