বাংলার খবর২৪.কম
: কুতুবদিয়া উপকূল থেকে প্রায় তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে বিশাল একটি ইয়াবার চালান উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সাগরে মাছ ধরার একটি ট্রলারকে সন্দেহমূলকভাবে ধাওয়া করে কোস্টগার্ড। এসময় পাচারকারিরা টলারটি নিয়ে দ্রুতগতিতে কুতুবদিয়ার দক্ষিণ অমজাখালীর সমুদ্র উপকূলে এসে পালিয়ে যায়। পরে ওই বোট তল্লাশি করে ৫২ হাজার ৫শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। যার মূল্য প্রায় তিন কোটি টাকা।
এসআই বসু মিত্র জানান, পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় মাঝিমাল্লাকে আটক করে।
আটককৃতরা হলেন- মনির আহমদ (৪৫), সবুজ (২০), আবু কাশেম (৫০), মুহাম্মদ ছাদেক (৩৪), আবুল কালাম (৩২) ও কলিম উল্লাহ (৩০)।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান