বাংলার খবর২৪.কম
: কক্সবাজার- ৪ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদি জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কাশিমপুরের কারাগারের ইউনিট ১ থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর কারাগারের ইউনিট-১ এর জেলার মো. আমজান হোসেন জানান, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিনি গ্রেফতার হয়ে জেল হাজতে ছিলেন।
১৫ দিন আগে তাকে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। আদালত থেকে পাওয়া জামিনের কাগজপত্র বৃহস্পতিবার দুপুরে কারাগারে পৌঁছে। পরে যাচাই বাছাই শেষে বিকেলে তাকে মুক্তি দেয়া হয়।
উল্লেখ্য, সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে জেল হাজতে পাঠায় আদালত। বদি নিজে ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নাকচ করে দেন আদালত।
২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদের বিবরণীতে মিথ্যা তথ্য দেয়া ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক খায়রুল হুদা গত ২১ আগস্ট রাজধানীর রমনা থানায় বদির বিরুদ্ধে এ মামলা করেন। এ মামলায় বদির বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণীতে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান