বাংলার খবর২৪.কম
: দীর্ঘদিন পর শুক্রবার বনানীর মাঠে এরশাদ ও রওশনের একমঞ্চে বক্তৃতা দেয়ার কথা ছিল। অনুষ্ঠানের ব্যানারেও বিশেষ অতিথি হিসেবে নাম ছিল রওশনের। কিন্তু পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আসলেও জাতীয় সংসদের বিরোধীদলের নেতা রওশন আসেননি।
দীর্ঘদিন ধরে তাদের দুই জনের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। একমঞ্চে আসছেন না তারা। দলের নেতাকর্মীদের ধারণা ছিল রওশন শুক্রবার আসবেন। এজন্য নেতাকর্মীদের উজ্জীবিত দেখা গেছে। কিন্তু রওশনের চেহারা আর নেতাকর্মীরা দেখতে পায়নি।
তবে, রওশন না আসলেও পার্টির আরেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জি এম কাদের শুক্রবার ওই অনুষ্ঠানে এসেছিলেন। তিনি দলের রাজনৈতিক অবস্থানকে জনগণের সামনে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন।
জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর শাখা বনানী মাঠে এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উত্তরের আহ্বায়ক এসএম ফয়সল চিশতি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান