বাংলার খবর২৪.কম
: ছুটির দিন ছাড়া রাজধানীতে সভা-সমাবেশ ও মিছিল-র্যালী বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। যানজট নিরসনে এই উদ্যোগের কথা সরকার ভাবছে।
শুক্রবার সকাল ৯টায় লায়ন ইন্টারন্যাশনাল ক্লাবের উদ্যোগে র্যালী ও শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
লায়ন সেবা মাসের র্যালী টি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করায় মন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানান। শোভাযাত্রায় নেতৃত্ব দেন, সংগঠনের জেলা গভর্নর লায়ন এম কে বাসার ও এ এসএস রইস আহমেদ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন স্বদেশ রঞ্জন সাহা, সেবা মাস কমিটির সদস্য সচিব লায়ন মো. ফখরুদ্দিন।
মন্ত্রী জানান, সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে চারটি স্থান ভাগ করে দেয়া হবে। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও সভা-সমাবেশ করতে দেয়া হবে না।
ওবায়দুল কাদের বলেন, যেকোনো সংগঠনের র্যালী ও মিছিল ছুটির দিনে করতে হবে। যানজট নিরসনে এই উদ্যোগের কথা সরকার ভাবছে
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান