পারভেজ বিন হাসান :
সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মানুষের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি ক্ষমতায় আসতে চায়। কারণ জাতীয় পার্টি জেগে উঠেছে।
শুক্রবার বিকেলে রাজধানীর বনানী মাঠে ঢাকা মহানগর উত্তর আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, জনগণ একদলীয় শাসন ব্যবস্থা থেকে মুক্তি চায়। এদেশের মানুষ পরিবর্তন চায়। দুই দলের হাত থেকে পরিত্রাণ চায়।
তিনি বলেন, গণতন্ত্র মানে জনগণের শাসন। কিন্তু দেশে আজ জনগণের শাসন নেই। তাই জনগণ সত্যিকার অর্থেই পরিবর্তন চায়।
তিনি অভিযোগ করে বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৯৫ শতাংশ পাস করছে কিন্তু এতে শিক্ষার মান বলতে কিছু নেই। এর জন্য অবশ্যই সরকার পরিবর্তন প্রয়োজন।
তিনি আরো বলেন, সরকার আজ তাদের দেওয়া কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারছে না। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেও তা দিতে পারছে না।
তিনি বলেন, জতীয় পার্টিই দেশের একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিলো। কিন্তু দুই দল দেশের কোনো কাজে আসছে না। দেশের সব জায়গায় উন্নয়নের ছোয়া লেগেছিলো জাতীয় পার্টির কারণে। আজ দেশে দৃশ্যমান কোনো পরিবর্তন নেই।
তিনি বলেন, আজ পত্রিকার পাতা খুললেই দেখা যায় দুর্ঘটনা, হত্যা। এটা থেকেও মানুষ পরিত্রাণ চায়।
অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান