বাংলার খবর২৪.কম
: নববধূ রিক্তাকে নিয়ে কুমিল্লার চান্দিনা থেকে ঢাকায় ফিরেছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব। শুক্রবার রাত ৯:৪৫ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে তার সরকারি বাসভবনে মুজিব ও রিক্তাবাহী গাড়ি পৌঁছায় বলে জানা যায়।
শুক্রবার রাতে বেইলি রোডের ওই বাসায়ই মুজিব- রিক্তার ফুল শয্যা হওয়ার কথা। ইতোমধ্যে বেইলি রোডের ওই বাসাতেই ফুল শয্যার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।
এর আগে বিকাল ৩ টায় মন্ত্রী তার সাড়ে সাতশ’ লোকের বরযাত্রী বহর নিয়ে চান্দিনায় কনের বাড়িতে পৌঁছান। বিকেল ৪ টায় কাবিন রেজিস্ট্রি বইয়ে স্বাক্ষর করে ৫টায় কবুল বলেন বর কনে। মোনাজাত শেষে ৬ টার দিকে কনে সঙ্গে করেই কনের পিত্রালয় ছাড়েন মন্ত্রী।
বিদায় বেলায় সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী তাদের নতুন দাম্পত্য জীবনের জন্যে দোয়া কামনা করেন।
গাড়িতে তুলে বিদায় দেয়ার সময় কনের মা জোছনা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
কনের খালাতো ভাই লুৎফর রেজা খোকন শীর্ষ নিউজকে জানান, আল্লাহর অশেষ রহমতে মুজিব ভাই ও রিক্তার বিয়ে সম্পন্ন হয়েছে। তাদের জন্যে সবার কাছে দোয়া কামনা করছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান