বাংলার খবর২৪.কম :
জাতীয় গ্রিড বসে যাওয়ার কারণে সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। সকাল সাড়ে ১১টা থেকে সারা দেশে এই বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়েছে।
পিডিবির জনসংযোগ কর্মকর্তা সাইফুল ইসলাম দুপুর আড়াইটায় জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে। তবে তিনি জানান, এখন যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তা বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করার কাজে ব্যবহৃত হচ্ছে।
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হতে আরো অন্তত তিন ঘণ্টা লাগতে পারে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান