বাংলার খবর২৪.কম
: সিলেটে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের প্রতিবাদে ডাকা দ্বিতীয় দফার হরতাল শুরু হয়েছে।
রোববার হরতালের শুরুতে নগরীর চৌকিদেখিতে সড়ক অবরোধ করে পুলিশের উপর হামলার চেষ্টা করেছে শিবির। এছাড়া নয়াসড়কে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াত-শিবির।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর চৌকিদেখি এলাকায় রাস্তার উপর ইট ও গাছের টুকরো ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ করে শিবির। এ সময় একটি সিএনজি ও অটোরিকশাযোগে কয়েকজন পুলিশ আসলে অবরোধকারীরা পুলিশকে ধাওয়া করে। তারা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করে।
সকাল সোয়া ৭টার দিকে নগরীর কাজিটুলা থেকে মিছিল বের করে জামায়াত ও শিবির। মিছিল নিয়ে নয়াসড়ক পয়েন্টে এসে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে। কিছুক্ষণ বিক্ষোভ শেষে পুলিশ আসার আগেই তারা সটকে পরে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান