বাংলার খবর২৪.কম
: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করে কারাগার থেকে বের হয়েছেন তার পরিবারের সদস্যরা।
কারাগার থেকে বেরিয়ে কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল জানান, বাবা কারাগারের ৮নং সেলে আছেন। নিয়মিত সাক্ষাতের অংশ হিসেবে আমরা বাবার সঙ্গে দেখা করতে এসেছি। আর বাবা বিচলিত নন একেবারেই স্বাভাবিক অবস্থায় আছেন।
কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা এমন প্রশ্নের জবাবে হাসান জানান, ৩০ দিন পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে। আর রায় প্রকাশের পর ক্ষমা চাইবেন নাকি চাইবেন না এ সিদ্ধান্ত বাবার একার। এ ব্যাপারে আমরা কিছু বলতে পারছি না।
হাসান আরো বলেন, বাবা মাকে বলেছেন, তিনি যে আদর্শের আন্দোলন করছেন। তার সন্তানদেরও যেন সেই আদর্শে গড়ে তোলা হয়। আর যে মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যার উপর প্রতিষ্ঠিত বলে তিনি জানিয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কামারুজ্জামানের স্ত্রী, ছেলে, মেয়েসহ পরিবারের ১০ সদস্য তার সঙ্গে দেখা করতে যান। পরে সাক্ষাৎ শেষে সোয়া ১১টার দিকে কারাগার থেকে বেরিয়ে আসেন তারা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান