বাংলার খবর২৪.কম
: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে মাছ শিকার করতে যাওয়া জেলেদের আক্রমণের শিকার হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমিউনিটি গার্ডের সদস্যরা।
বুধবার বিকাল চারটায় এ ঘটনা ঘটে।
টাঙ্গুয়ার হাওড় কমিউনিটি গার্ডের সুপারভাইজার শাহজাহান খান শীর্ষ নিউজকে জানান, বিকেলে একদল জেলে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে রুপাবুই বিলে মাছ শিকার করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে সংঘবদ্ধ জেলেরা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর টেঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে। এ সময় আত্মরক্ষার্থে আমাদের পক্ষ থেকে ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়।
তিনি আরো জানান, এসময় জেলেদের ব্যবহৃত একটি ইঞ্জিন নৌকা, দুই মণ কারেন্ট জাল ও দুইটি টেঁটা জব্দ করা হয়। টাঙ্গুয়ার হাওড় দেখবালের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফয়জুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান