বাংলার খবর২৪.কম
: ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১০টায় আওয়ামী লীগ কার্যালয়ে একই সময়ে উপজেলা যুবলীগের দুই গ্রুপের বর্ধিত সভা ডাকায় এ ধারা জারি করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা সন্দীপ সিংহ জানান, বৃহস্পতিবার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে একই সময়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক জিয়া উদ্দিন খন্দকারের নেতৃত্বে এবং অপরদিকে পদবঞ্চিত ও উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন নেতৃত্বে বর্ধিত সভা আহ্বান করা হয় ।
এ নিয়ে আশুগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুগঞ্জ বাজার, বিওসিঘাট, আশুগঞ্জ রেলগেইট ও আশুগঞ্জ গোলচত্বর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে আশুগঞ্জ আওয়ামী লীগ কার্যালয় ও আশেপাশের এলাকায় বিপুল পরিমাণ দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে উপজেলা প্রশাসন এবং র্যাবের টহল বৃদ্ধি করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান