বাংলার খবর২৪.কম
, ঢাকা : মন্ত্রিসভায় মেট্রোরেল আইন ২০১৪-এর খসড়া অনুমোদন করা হয়েছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি অনুমোদন করা হয়। বৈঠক শেষে এমনটি জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
প্রকল্পটির কাজ উত্তরা তৃতীয় পর্ব থেকে শুরু হয়ে মেট্রোরেল বাংলাদেশ ব্যাংকে এসে শেষ হবে।
প্রায় ২২ হাজার কোটি টাকার এ প্রকল্প রাজধানীর যানজট নিরসন ও যাত্রী পরিবহন সমস্যার সমাধানে বড় ধরনের ভূমিকা রাখবে। মেট্রোরেলে থাকবে ১৬টি স্টেশন।
ইতোমধ্যে মেট্রোরেলের নকশা চূড়ান্ত করার লক্ষ্যে প্রস্তুতিমূলক কাজ চলছে। শুরু হয়েছে বিভিন্ন ধরনের জরিপ। মেট্রোরেলে প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। এই রেলের ভূমি অধিগ্রহণের জন্য বিশেষ বিধান করা হয়েছে।
এ প্রকল্পে সরকার দেবে ৫ হাজার ৪০০ কোটি টাকা। জাইকা দেবে ১৬ হাজার ৫০০ কোটি টাকা। মেট্রোরেল ২০.১ কিলেমিটার দীর্ঘ হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান