বাংলার খবর২৪.কম
, ঢাকা: ভুয়া মুক্তিযোদ্ধা ও আলোচিত দুর্নীতিবাজ এলজিইডির প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানকে চাকরি থেকে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের আয়োজিত মানববন্ধনে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত ওই মানববন্ধন শুরু হওয়ার পরপরই সন্ত্রাসীরা অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। মানববন্ধনের ব্যানার ও ফেস্টুন ছিনিয়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।
জানা যায়, মানববন্ধন শুরুর আগ থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া ভুয়া মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমানের ক্যাডাররা হঠাৎ মানববন্ধনে অংশ নেয়া লোকজনের ওপর হামলা চালায়।
প্রসঙ্গত, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জালিয়াতির অভিযোগের প্রমাণ পাওয়ায় ভুয়া মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমানের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুদক।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান