বাংলার খবর২৪.কম
, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ রাখতে হবে। কোনো ক্যাম্পাসে কেউ সন্ত্রাস করলে তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে। যারা সন্ত্রাস করবে, তাদের সহ্য করা হবে না’।
বৃহস্পতিবার সকালে গণভবনে ছাত্রলীগের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, 'ছাত্রলীগের বদনাম হয় এমন ধরনের কোনো কাজ করা ঠিক হবে না। যখন দল ক্ষমতায় থাকে, তখন সবাই ছাত্রলীগ আর আওয়ামী লীগের হয়ে যায়। নিজেদের দুর্নীতি ও লাভের জন্য আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালাতে থাকে।'
তিনি বলেন, আমাদের দেশে একশ্রেণির মানুষ আছে যারা পাকিস্তানের এজেন্ট। তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাতে থাকে। এই ধরনের প্রচারে কান দেয়া যাবে না।
জয় আরো বলেন, ‘আমরা যদি সৎ থাকি, তবে চিন্তার কিছু নেই। কেউ সঠিক শিক্ষা নিলে তার দুর্নীতি, চাঁদাবাজি করার দরকার হয় না’।
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান এবং সভা পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান