অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দুর্নীতিকে না বলুন দুর্নীতিবাজরা জনগণ কর্তৃক পরিত্যক্ত হবে : মান্না

ঢাকা : ৫ জানুয়ারির নির্বাচন কোনো নির্বাচন নয়, সেটাকে নির্বাচন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলে দুর্নীতি হতে বাধ্য। কারণ সরকার টিকিয়ে রাখতে হলে আর্মি, র‌্যাব-পুলিশকে তাদের হাতে রাখতে হবে। সেজন্য হয়তো সরকারই তাদের ঘুষ দেয়।

২৮ নভেম্বরের দুর্নীতি বিরোধী আন্দোলনকে সামনে রেখে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথাগুলো বলেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

শনিবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, ৫ জানুয়ারির নির্বাচন কোনো নির্বাচনই না। তবুও তার দোহাই দিয়ে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। এটা রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ দুর্নীতি।

তিনি বলেন, সাধারণ মানুষ মনে করে না বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কোনো আন্দোলন করতে পারবে বা করবে। তাই এই আন্দোলন আমাদের বড় পরীক্ষা। মানুষ আমাদের পক্ষে আছে। অনেকে প্রত্যক্ষভাবে অনেকে উপস্থিত থাকতে না পারলেও তাদের সমর্থন আমাদের সঙ্গে থাকবে।

সভার এক পর্যায়ে বেশ কয়েকজন আইনজীবী তাদের মতামত এবং পরামর্শ প্রদান করেন।

বিশ্বজিৎ হত্যা মামলার বাদী সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মাহবুবুল আলম দুলাল বলেন, মাহমুদুর রহমান মান্না হচ্ছেন দেশের গুটিকয়েক পরিশীলিত রাজনীতিবিদের মধ্যে অন্যতম। দুর্নীতির বিরুদ্ধে তার এই আহবান একটি ঐতিহাসিক ঘটনা। যখন দেশ ও জাতি দুর্বৃত্তায়নের অসহনীয় পর্যায়ে চলে গেছে ঠিক তখনই তার এই আহবান সাধারণ মানুষের মধ্যে একটি দুর্নীতি মুক্ত সমাজের বার্তা পৌঁছে দেবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দুর্নীতিকে না বলুন দুর্নীতিবাজরা জনগণ কর্তৃক পরিত্যক্ত হবে : মান্না

আপডেট টাইম : ০২:৩১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০১৪