পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘ঘরে ঘরে গুম, খুনের আতঙ্ক চলছে’

ঢাকা : বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া বলেছেন, আজ ঘরে ঘরে গুম, খুনের আতঙ্ক চলছে। দেশের মানুষ এ থেকে মুক্তি চায়।

বুধবার রাত ৯টা ২০ মিনিটে চেয়ারপাসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বগুড়া জেলা বিএনপি বি পি সাইফুল এর সম্পাদনায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০ তম জন্মদিন উপলক্ষে ‘অকুতোভয় দেশ নায়ক তারেক রহমান’ শীর্ষক বই উম্মোচনে খালেদা জিয়া এ মন্তব্য করেছেন।

ক্ষমতাসীনদের অবৈধ আখ্যা দিয়ে খালেদা জিয়া বলেন, এরা দুর্নীতি, জুলুম-নির্যাতনের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। এখন দেশের মানুষ পরিবর্তন চায়, আমরা পরিবর্তন আনবো, দেশের সুশাসন প্রতিষ্ঠা করবো।

এ সময় বগুড়া জেলা নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির নেত্রী বলেন, যারা জিয়াউর রহমানের আর্দশ অনুসরণ করবে তারাই নেতাকর্মী ও জনগণের সমর্থন লাভ করবে।

তিনি আরো বলেন, বগুড়া জিয়াউর রহমান ও তারেক রহমানের এলাকা। কাজেই বগুড়ার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানাকে সংগঠিত করতে হবে এবং মূল সংগঠনের সঙ্গে সমন্বয় করতে হবে।

যারা বয়স্ক ও অসুস্থ নেতাকর্মী রয়েছেন তাদের সংগঠনের নেতৃত্ব থেকে বাদ দিলেও তাদেরকে সংগঠনের উপদেষ্টা রাখতে হবে বলে জানান বেগম খালেদা জিয়া।

মোড়ক উম্মোচনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বগুড়া জেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘ঘরে ঘরে গুম, খুনের আতঙ্ক চলছে’

আপডেট টাইম : ০৬:৪১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪