অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘বিজয় দিবসের আগেই ছিটমহল বিনিময়ের সম্ভাবনা’

বিজয় দিবসের আগেই ছিটমহল বিনিময় হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে এমন মন্তব্য করেছেন ভারত-বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটির যুগ্ম সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত।

বুধবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের অভ্যন্তরে অবস্থিত ১৭ নং ডারিকামারী ভারতীয় ছিটমহলে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ছিটমহলবাসীর উদ্দেশে দীপ্তিমান সেনগুপ্ত বলেন, ‘সরকারি বিজ্ঞপ্তি ছাড়া কোনো কথায় আপনারা কান দেবেন না। ৬৭ বছর ধৈর্য্য-সহ্য করেছেন। আর কিছুদিন গেলেই আমাদের সেই অধরা স্বাধীনতা পাবো বলে আমরা আশা করছি। তবে সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এখন মানুষ জাগ্রত হয়েছে। আর কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।’

তিনি আরো বলেন, ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশি ৫১ ছিটমহলের একজনও আসছেন না। তবে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ১১১ ছিটমহলের কোনো বাসিন্দা যদি মূল ভূ-খণ্ডে যেতে চায়, তাহলে আমরা সাধ্যমত তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করব।

১৭ নং ডারিকামারী ছিটমহলের আহবায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ-ভারত ছিটমহল বাংলাদেশ ইউনিটের সভাপতি ময়নুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক, স্থানীয় ছিটমহল নেতা হাফিজুল ইসলাম প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘বিজয় দিবসের আগেই ছিটমহল বিনিময়ের সম্ভাবনা’

আপডেট টাইম : ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০১৪